শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে তিনি বেইলি রোডের মহিলা সমিতিতে প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, বাবা-মেয়ে মিলে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘প্রোজেক্ট হেইল মেরি’ উপভোগ করেন।
বিস্তারিত ভিডিওতে-
