লিওনেল মেসি গোল পেলেন, তবুও হারের বৃত্ত থেকে বের হতে পারলো না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বেকহ্যামদের দল। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখলো না মায়ামি।
বিশ্বকাপ বিরতি কাটিয়ে ফেরার পর ইন্টার মায়ামির ফর্ম গ্রাফ বেশ নিম্নমুখী। ২২ জুলাই থেকে ৯ টি ম্যাচ খেললো। ৩ জয়ের বিপরীতে ড্র দুটি, পরাজয় ৪টি। টানা দুই পরাজয়ে লিগস কাপ থেকে বিদায় হয়েছে তাদের। এমএলএসের ৬ ম্যাচে শনিবারের পরাজয় তাদের দ্বিতীয়। সব মিলিয়ে ৮ আগস্ট থেকে চতুর্থ পরাজয় এটি। এতে এমএলএসের দ্বিতীয় স্হানে থাকলেও ২১ ম্যাচে পয়েন্ট দাড়িয়েছে ৩৯, যা ন্যাশভিলের চেয়ে পয়েন্ট কম।
শনিবার ম্যাচের প্রথমার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে রেখেছিল স্বাগতিকরা, ফলে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
তবে দ্বিতীয় রাউন্ডে ম্যাচের চিত্র বদলে যায় মাত্র ৩ মিনিটের ঝড়ে। দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের ৫৯ মিনিটে প্রথম গোল করে টরন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৬২ মিনিটে ডেরেক ইতিয়েন জুনিয়রের গোল মায়ামিকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ব্যাকফুটে চলে যায় মায়ামিরা।
ম্যাচের শেষভাগে এসে ৮২ মিনিটে চিরচেনা ম্যাজিক দেখান লিওনেল মেসি। ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো ডি পলের পাস ধরে দুর্দান্ত এক শটে টরন্টোর জাল কাঁপান আর্জেন্টাইন মহাতারকা। এটি বিশ্বকাপ পরবর্তী ক্লাব ফুটবলে মেসির পঞ্চম গোল।
তবে মেসির এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের পরাজয় এড়াতে পারেনি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ঘরের মাঠের দর্শকদের হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। এই হারের ফলে প্লে-অফের দৌড়ে বেশ বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি।
নাটকীয় জয়ে শুরু মরিনহোর নতুন অধ্যায়, ভিনিকে বুলিংয়ে তীব্র ক্ষোভ