ফেনীর যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

ফেনীতে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দেলোয়ার হোসেন ডালিম ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ফেনীর আলোচিত রাজনীতিক নিজাম উদ্দীন হাজারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ৬টি মামলায় ডালিমকে আসামি করা হয়েছে। এ ছাড়া ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে আরও ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ডালিমের বিরুদ্ধে ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত সহিংসতার ঘটনায় কয়েকটি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত