ফেনীতে খালেদা জিয়ার জন্য দোয়া

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা ফেনীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির উপজেলা কমিটি ছাড়াও ইউনিয়ন পর্যায়ে তার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এ সময় জেলা, উপজেলা ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফেনীতে সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ‘জিয়া স্মৃতি পাঠাগার’।

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব।

এদিকে বাদ আসর পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

এখানে  উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালের, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি প্রমুখ।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে জেলা উপজেলা কমিটি ছাড়াও ইউনিয়ন পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত