শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর মো. শাহে আলম উপস্থিত ছিলেন। শপথের পর দুই এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।