কুড়িগ্রামে ৩০০ ইয়াবাসহ ৪ কারবারি আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদককারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, জেসমিন আক্তার জেমি, জহুরুল হক, শহিদুল ইসলাম ও আব্বাস আলী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেসমিন আক্তার জেমি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং এ সময় আরও তিনজন সহযোগীকেও গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (এসআই) আবু নায়েম মো. কাজী নুরন্নবী জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত