মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি ব্রিটনি স্পিয়ার্স

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম

গ্রেপ্তারের কিছু সময় পর জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) ভর্তি হয়েছেন। তিনি স্বেচ্ছায় পুনর্বাসনে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছে বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি।

গেল মাসে তিনি অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে গ্রেপ্তার হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা যে তিনি মদ্যপ অবস্থায় ছিল। অবশ্য গ্রেপ্তারে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই তিনি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন।

৪ মার্চ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে গ্রেপ্তার করা হয়।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, কর্মকর্তারা তার মধ্যে মাদকাসক্তের লক্ষণ দেখতে পান এবং তাকে একাধিক টেস্টে অংশ নিতে বলা হয়। পরে তাকে ক্যালিফোর্নিয়া ভেহিকল কোড ২৩১৫২(জি) অনুযায়ী অ্যালকোহল ও মাদকের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং ভেনচুরা কাউন্টি প্রধান কারাগারে নেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

ব্রিটনির প্রতিনিধি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ব্রিটনি সঠিক উদ্যোগ নেবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আশা করি, এটি তার জীবনে পরিবর্তনের প্রথম ধাপ হবে। এই কঠিন সময়ে তিনি যেন প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন পান, সেটিই আমাদের কামনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত