লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া শহরের কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অবস্থানে পৃথক দুটি ড্রোন হামলা চালিয়েছে।
টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা একঝাঁক ‘অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর ‘১৪৬তম ডিভিশনের’ একটি লজিস্টিক বেস বা রসদ সরবরাহ ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে।
পৃথক আরেকটি হামলায় গোষ্ঠীটি জানায়, নাহারিয়া শহরের উত্তরে লিমান ব্যারাকের কাছে অবস্থিত একটি ইসরায়েলি বসতি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত সংঘাত তীব্রতর হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী, ড্রোনগুলো তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে এই হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
