কেরানীগঞ্জে জাল টাকা কারবারিসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে জাল টাকার এক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৮২ হাজার জাল টাকার নোট, একটি সিএনজি ও তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে জাল টাকা ও যানবহনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জাল টাকা কারবারী মো. সাগর, গাড়ি চোরাচালনকারীর সদস্য আলমগীর হোসেন, আসাদুজ্জামান আজমীর ও বিল্লাল মিয়া।

পুলিশ সুপার জানান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় জাল টাকার একটি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চুরির ঘটনায় আরেকটি মামলা হয়েছে। আসামিদের পরে আদালতে সোপর্দ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত