‘এতদিনে সন্তান হয়ে যেত’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ এএম

বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহকর্মী ও সংসদ সদস্য চিরাগ পাসোয়ানকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। কঙ্গনা বলেন, ‘চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমরা শুধু ভালো বন্ধু। যদি আমাদের মধ্যে সম্পর্ক থাকত, তাহলে এতদিনে সন্তান হয়ে যেত।’

কঙ্গনা ও চিরাগের পরিচয় প্রায় ১৪ বছর আগে। ২০১১ সালে ‘মিলে না মিলে হম’ সিনেমার মাধ্যমে চিরাগের বলিউডে অভিষেক হয় এবং তারা সেই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, কঙ্গনা অভিনয়ে নিজের আধিপত্য বিস্তার করেন, আর চিরাগ রাজনীতিতে প্রবেশ করেন।

সম্প্রতি সংসদে তাদের খুনসুটি এবং হাসিমুখে ক্যামেরাবন্দি হওয়ার দৃশ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন, রাজনীতিতে চিরাগের সঙ্গে কঙ্গনার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত