মাদারীপুরে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২৪ 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

মাদারীপুর সদর মডেল ও রাজৈর থানা এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। মাদারীপুর সদর মডেল ও রাজৈর থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এসব আসামিকে আটক করা হয়।

মাদারীপুর সদর মডেল থানায় ১টি সিআর সাজা পরোয়ানা, নিয়মিত মামলায় ৭ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে রাজৈর থানায় ৩টি সিআর পরোয়ানা ও নিয়মিত মামলায় ১২ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত