অবরোধ তুলে না নিলে আলোচনা নয়, নতুন শর্ত দিল ইরান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

পাকিস্তানে আলোচনার আগে অবরোধ তুলে নেওয়ার শর্ত দিল ইরান। যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠাবেনা বলে জানিয়েছে দেশটি। ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছেন, ‘ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

সূত্র: আল–জাজিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত