বিশ্ববাজারে আবার বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (১৮ আগস্ট) লেনদেনের শুরুতেই দাম বৃদ্ধির এই প্রবণতা দেখা যায়। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর ফিউচার বা দূরবর্তী সরবরাহ মূল্য প্রতি ব্যারেলে ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১.১৪ ডলারে গিয়ে পৌঁছেছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে জুলাইয়ের শেষ সপ্তাহের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দর ব্যারেলে ৪২ সেন্ট বেড়ে ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের লেনদেনে দর ১ শতাংশের বেশি বেড়ে সর্বোচ্চ ৮৫.৩৭ ডলারে উঠেছিল।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি বা যুদ্ধবিরতি বাস্তবায়ন এখন সময়ের সঙ্গে আরও কঠিন হয়ে পড়েছে। তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা এখন থেকে আরও আগ্রাসী বা আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করবে। অন্যদিকে ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। দুই পরাশক্তির মধ্যে এই উত্তেজনার পারদ চড়ে যাওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা নতুন করে বড় ধরনের প্রভাব ফেলছে।
সূত্র: আলজাজিরা
মজুত বাড়লেও কমেনি তেলের দাম