নান্দাইলে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম

ময়মনসিংহের নান্দাইলে রেল লাইনের পাশেই পড়েছিল অজ্ঞাত ব্যা্ক্তির লাশ। লাশের দশ থেকে বারো কিলোমিটার  দূরে পড়েছিল খন্ডিত হাতের অংশ। রবিবার (১৯ এপ্রিল) সকালে  ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি ইউনিয়নের দাপুনহাটি জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে  জানা যায়, রবিবার সকালে  উপজেলার মুসল্লি ইউনিয়নের আনন্দবাজার এলাকার কাছে স্থানীয়রা  হাতবিহীন অজ্ঞাতপরিচয়হীন এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে  স্থানীয়  এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন দিলে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।  সেখানে মরদেহে একটি হাত খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার  সোহাগী এলাকার পাশে একটি খণ্ডিত হাত পড়ে আছে।

দুপুরে ওই হাত উদ্ধার করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের ধারণা রবিবার ভোরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনে কাটা পড়ে ওই ব্যাক্তি মারা গিয়ে থাকতে পারে। দেহ থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে রেলের চাকায় আটকে গিয়ে ঈশ্বরগঞ্জের সোহাগী রেলস্টেশনের পাশে পড়ে থাকতে পারে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক মো. শাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় ছাপ নেওয়া যাচ্ছে না। এ অবস্থায় কিশোরগঞ্জ পৌরসভা সরকারি কবরস্থানে অজ্ঞাত মরদেহ হিসেবে দাফন করা হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত