নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় সোমবার (২০ এপ্রিল) দুপুরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০০০০ টাকা জরিমানা করেছে র্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট।
সোমবার বিকেলে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় মেসার্স সেলিনা ট্রেডার্স বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির করায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও র্যাব-১১ পরিচালিত মোবাইল কোর্ট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
গোপন সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রি করে আসছিল। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
