মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখা উদ্বোধন

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ এএম

দেশজুড়ে আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩৫তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় মানুষের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন শাখা চালু করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে শাখাটির উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক শ্রীনগর ও আশপাশ এলাকার দুই হাজারেরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, ব্যাংকিং সেবার বিস্তার এবং বিশেষ করে প্রবাসী আয়ের বিপুল সম্ভাবনা। এ সময় ব্যাংকের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণসুবিধা, উন্নত ডিজিটাল ব্যাংকিং এবং আরও কার্যকর রেমিট্যান্স সেবা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে তিনি প্রধান কার্যালয় থেকে আগত সিনিয়র কর্মকর্তাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত