প্রকাশিত সংবাদের প্রতিবাদে ডাইফের বক্তব্য

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে একটি জাতীয় দৈনিকে ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে দুর্নীতির মহোৎসব-নিয়োগ ও বদলি বাণিজ্যের নেপথ্যে মহাপরিদর্শক সিন্ডিকেট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হচ্ছে।

বর্ণিত সংবাদের বিভিন্ন অংশে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (উওঋঊ)-এর কার্যক্রম, সম্মানিত মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই একতরফাভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে, যা দুঃখজনক ও অনভিপ্রেত।

অধিদপ্তরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে সরকারি বিধিবিধান মেনে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। নিয়োগ বাণিজ্যসংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন। বদলি ও পদোন্নতির ক্ষেত্রে প্রচলিত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয় এবং এ সংক্রান্ত ঘুষ লেনদেনের অভিযোগ বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।

অধিদপ্তরের কার্যক্রমে কোনো ব্যক্তিগত বা বাহ্যিক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের ও মহাপরিদর্শক মহোদয়ের সুনাম ক্ষুণœ করার অপচেষ্টা।

সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদ- পরিপন্থীভাবে ওই সংবাদের বিভিন্ন স্থানে অপ্রমানিত, অনির্দিষ্ট ও সূত্রবিহীন শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে যেমন : ‘গুরুতর অভিযোগ উঠেছে’, ‘তদন্তে বেরিয়ে এসেছে’, ‘টাকা লেনদেনের গুঞ্জন’, ‘অনুসন্ধানে জানা যায়’, ‘ঘুষ নেওয়া হচ্ছে’ ইত্যাদি। এ ধরনের শব্দচয়ন কোনো নির্ভরযোগ্য উৎস বা সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন ছাড়াই ব্যবহার করা হয়েছে, যা সংবাদের বিশ^াসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

উল্লেখ্য, কারখানা পরিদর্শন, লাইসেন্স প্রদান এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মানদ- রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রকাশিত সংবাদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যক্তিগত সম্মান ও পেশাগত মর্যাদা ক্ষুণœ করা হয়েছে, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

সর্বোপরি, এ ধরনের অসত্য, বিভ্রান্তিকর ও একপাক্ষিক সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ করে। অতএব, বর্ণিত সংবাদের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সংশোধনী প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত