বিআরবি হসপিটালসের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটির একযুগ পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটাল জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. শামসুর রহমান । সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিআরবি হসপিটালসের কনসালটেন্ট, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানদ- বজায় রেখে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠার ১ যুগে বিআরবি হসপিটালস চিকিৎসাসেবায় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও আরও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
