ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ২ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম চালু থাকবে সেই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আগামীকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সরকার সেদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় ওই দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। একপত্রের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীরা বন্ধের বিষয়টি আমাদেরকে অবগত করেছেন। তবে ওই দিন ভারত থেকে পণ্য আমদানি বা রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকবে। সেই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারনে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হবে বলেও পত্রে জানানো হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোন বন্ধ নেই। অন্যান্য দিনের মতই আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা দুদেশের মাঝে যাতায়াত করতে পারবেন।
এনসিপির নেত্রী মনিরা শারমিনকে ২১ ঘণ্টা সময় দিল ইসি