জিয়া সাংস্কৃতিক জোট জিসাজ এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মঙ্গলবার রাতে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ডঃ সুকোমল বড়ুয়া।
প্রধান আলোচক হিসেবে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার আলহাজ্ব মোশারফ হোসেন খোকন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা: আরিফুর রহমান মোল্লা, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এসএম মোশাররফ হোসেন, জিয়া সাংস্কৃতিক জোট- জিসাজ এর নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলী আশরাফ আখন্দ, দপ্তর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী রবিন হোসেন, সফল উদ্যোক্তা ও সংগঠক মো. আশরাফুল আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সংগীত বিষয়ক সম্পাদক মেহেরুন আশরাফ।
এতে সংগীত পরিবেশন করেন আলাউদ্দিন হাওলাদার, সীমা ইসলাম, রায়হান, এস এম বিপাশ আনোয়ার, ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ, সংগীত শিল্পী আরিমা তাবাসসুম ও উত্তম অধিকারী প্রমুখ। নৃত্য পরিবেশন করেন জাইমা ইসলাম পরী, আমিরুল ইসলাম মনি, নিলুফার ওয়াহিদ পাপড়ি ও সায়কার দল। তাদের মনোমুগ্ধকর নিত্য ও সংগীত পরিবেশনায় মুখরিত হয়ে উঠে হল প্রাঙ্গণ।
এ সময় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামীতে জিয়া সাংস্কৃতিক জোটকে তৃণমূল পর্যায়ে বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।
ট্যাক্স ফ্রি নয় যতদিন এমপি, সরকারি গাড়ি চাই