জনপ্রিয় কেপপ ব্যান্ড বিটিএসের শুরু দিকে এজেন্সির প্রতিষ্ঠানের হাইবের চেয়ারম্যান ব্যাং সি-হিউকে ঘিরে আইনি বির্তক তৈরি হয়েছে। বিনোয়োগ জালিয়াতির অভিযোগে তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ। যদিও এ সব অভিযোগ অস্বীকার করেছেন হাইব কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার কেপপ জগতের জনপ্রিয় ব্যান্ড বিটিএসের শুরুর প্রতিষ্ঠান হাইব। গুরুতর অভিযোগ উঠে এসেছে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রভাশালী এই ব্যক্তিত্ব বিনোকারীদের বিভ্রান্ত করে শত কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানিয়েছেন, তারা ইতোমধ্যে প্রসিকিউটরের মাধ্যমে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানার প্রক্রিয়া শুরু করেছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালে কোম্পনির ভবিষৎ নিয়ে বিনোকারীদের বিভ্রান্ত করা হয়েছে। তদন্তে বলা হয়েছে তখন বিনোকারীদের জানানো হয় যে হাইবের শেয়ার বাজার ছাড়ার পরিকল্পনা নেই। এই তথ্যের ভিত্তিতে অনেকেই তাদের শেয়ার কম দামে বিক্রি করে দেন। কিন্তু কোম্পানিটি পরে আইকিউ করলে শেয়ারের দাম বেড়ে যায়। ফলে বড় অংকের আর্থিক সুবিধা তৈরি হয়। পুলিশের সন্দেহ এই পুরো প্রক্রিয়া একটি প্রাইভেট ইকুইটি ফান্ডের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ব্যাং সি-হিউক প্রায় ২০০ বিলিয়ন কোরিয়ান মুদ্রা যা প্রায় ১৩০ মিলিয়ন ডলার লাভ করেছেন। তবে হাইবস তাদের চেয়ারম্যানের এই বিরুদ্ধে অস্বীকার করেছে। এক্ষেত্রে ব্যাং সি-হিউকের আইনজীবী বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন এবং এরপরেও গ্রেপ্তারের চেষ্টা সত্যি দুঃখজনক।
এই গ্রেপ্তার পরোয়ানা হাইবের জন্য বড় ধরনের ভাবমুর্তি চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ ঠিক এমন সময়ে বিটিএস প্রায় চার বছর পর পূণাঙ্গ মিউজিক ও টুরে ফিরেছে। সামরিক সেবা শেষ করে সদস্যরা সিউল শহরে কামবেক কনশার্ট করেছে। যেখানে হাজার হাজার ভক্তের উপস্থিতি ছিল।