দাউদকান্দিতে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

দাউদকান্দিতে খাল থেকে অজ্ঞাতনামা  লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একজন পুরুষের। বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। বৃহস্পতিবার (২৩  এপ্রিল) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রামনগর সংযোগ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহাসড়কের পাশের খালে লাশটি  দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত