মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। 

বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে জেলার সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় ওই অভিযান চালায় র‌্যাব-১০। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন। 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত অড়াাইটার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক টিম অভিযান চালায়। এসময় একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত