দাউদকান্দিতে ইয়াবাসহ বাসযাত্রী আটক

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ আল জাবের তুষার নামে এক বাসযাত্রীকে আটক করেছে  পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশীকালে তাকে আটক করা হয়।

আটক মো.আল জাবের তুষার (২৮) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকার বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারি জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায় পুলিশ। ওইসময় ঢাকাগামী একটি বাস থামালে তুষার নামের ওই লোক বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে তল্লাশি করে তার পেন্টের পকেটে থাকা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছ বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত