বেপজার সাথে চুক্তি নবায়ন করলো যুক্তরাজ্য মালিকানাধীন প্রতিষ্ঠান

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

যুক্তরাজ্য মালিকানাধীন তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেড ঢাকা ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনার ৩০ বছর পূর্ণ করার মাধ্যমে বেপজার সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ করেছে। এ প্রেক্ষিতে সোমবার (২৭ এপ্রিল) কোম্পানিটি তাদের বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে পরবর্তী ৩০ বছরের জন্য চুক্তিটি নবায়ন করে। 

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং মেসার্স এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জুলফিকার মাকসুদ এ নবায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রকৃত বিনিয়োগ ১৫.১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং কোম্পানিটিতে ২৪৮৫ জন বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছে। এই চুক্তি নবায়ন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের অবিচল আস্থার বহিঃপ্রকাশ। 

অন্যান্যের মধ্যে, বেপজার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ কোম্পানিটির কনসালটেন্ট ও বেপজার সাবেক সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান, এনডিসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত