ঝিনাইদহ সীমান্তে পুশইনের চেষ্টা

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:০৮ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে আবারও বিএসএফ পুশইনের চেষ্টা করেছে। তবে তাদের সেই চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ভারত থেকে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় মহেশপুর বিজিবির কুসুমপুর বিওপির টহল দল ওই চারজনকে সীমান্তের শূন্যরেখায় আটকে দেয়। পুশইনের শিকার চারজনের মধ্যে দুজন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত