অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ৪২৬ বাংলাদেশ, লিড ২২৮ রানের

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:০১ এএম

অস্ট্রেলিয়ার বোলাটদের ভুগিয়ে ডারউইন টেস্টে শেষ পর্যন্ত ৪২৬ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে এগিয়ে আছে ২২৮ রানে। 

৮ উইকেটে ৪১৮ রান নিয়ে লান্চ থেকে ফিরে প্রথম ওভারেই মিরাজের দারুণ ইনিংসের সমাপ্তি। জশ হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৬৫ রান করা মিরাজ। তাঁর ব্যাটেই বাংলাদেশ ২০০ রানের বেশি লিড পেয়েছে।

এটি ছিল ইনিংসে হ্যাজলউডের পঞ্চম উইকেট। এই উইকেট দিয়েই ক্যারিয়ারের ৩০০ উইকেটের ল্যান্ডমার্ক ছুয়েছেন এই ফাস্ট বোলার।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ইবাদত হোসেন। এই উইকেটটিও নিয়েছেন জশ হ্যাজলউড।

৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করা বাংলাদেশ আজ যোগ করতে পেরেছে ৭৫ রান। এর অবদান ৬৫ রান করা মেহেদী হাসান মিরাজের। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাইজুল–তাসকিনরা

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস :১৯৮

বাংলাদেশ ১ম ইনিংস: ১৩৮ ওভারে ৪২৬/১০

তানজিদ তামিম ১০১ (১৯৭), নাজমুল শান্ত ৮৪ (১২৬), মেহেদী মিরাজ ৬৫ (১৫৪), মমিনুল হক ৪৯ (৯৫), মুশফিকুর রহিম ৩৬ (৫৫), শাদমান ইসলাম ২০ (৩০), তাইজুল ইসলাম ১৭ (২৩), হাসান মাহমুদ ১৪ (৯২), তাসকিন আহমেদ ১৪* (৩২), এবাদত হোসেন ৭ (১৮), লিটন দাস ০ (১২)।
জশ হ্যাজেলউড ৬/৮৯ (২৮ ওভার), মিচেল স্টার্ক ২/৭৯ (২৬ ওভার), নাথান লায়ন ১/১০২ (৩১ ওভার), প্যাট কামিন্স ১/৭৫ (২৭ ওভার), ক্যামেরন গ্রিন ০/৩৪ (১০ ওভার), বিউ ওয়েবস্টার ০/২৮ (১০ ওভার), মার্নাস লাবুশেন ০/৪ (৪ ওভার), ট্র্যাভিস হেড ০/৩ (২ ওভার)।


 
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত