কুমারখালীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়া কুমারখালীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুমারখালী মিলনাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, বাংলা টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ উল্লাস, কবি ও নাট্যকার লিটন আব্বাস, দৈনিক সমকাল পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি এম আর নয়ন, বিজনেস ফাইল পত্রিকার খুলনা ব্যুরো চিপ আবু দাউদ রিপন, মিজান সহ অন্যান্যরা। 

এ সময় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ কামনা জানাতে আসেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস এ টিভি কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহামুদ খান।

পরে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে দিবসটির উদযাপন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত