বস্তুনিষ্ঠ সংবাদের বাহন হয়ে এগিয়ে যাবে ‘দেশ রূপান্তর’

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘নির্ভিক ও বস্তুনিষ্ঠ সাংবাদের বাহন হয়ে এগিয়ে যাক দায়িত্বশীলদের পত্রিকা জাতীয় দৈনিক দেশ রূপান্তর’। দেশ রূপান্তর পত্রিকার ৭ম বর্ষপূর্তিতে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের চিলিস রেস্তোরাঁর মিলনায়তনে কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ এতে সভাপতিত্বে করেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কারশেদ আলম, সাংস্কৃতিক সংগঠক শফিউর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশ রূপান্তর পত্রিকাটি তার পথচলার শুরু থেকেই সংবাদ প্রকাশে যেভাবে বস্তুনিষ্ঠতার সাথে কোন  আপষ করেনি, আগামীতেও করবে না—এমনটাই প্রত্যাশা সবার। বিগত সরকারের সময় যেভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিলো এখন সেই বাধা দুর হয়েছে। এখন নির্ভয়ে সঠিক তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দ্বার খুলেছে। 

তিনি আরও বলেন, নির্ভয়ে লিখুন, এমনকি আমার ও আমার দপ্তরেরও কোন অন্যায় থাকলে তা তুলে ধরুন; তবেই দেশ এগিয়ে যাবে। দেশের ক্রান্তিলগ্নে সর্বদা গণমাধ্যম নিজ ভুমিকা পালনের মাধ্যমে ৪র্থ স্তম্ভের দায়িত্ব পালন করছে, আমাদেরও একইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সুরক্ষায় সোচ্চার হতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত