নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া বাজার এলাকায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস ২০২৬ উপলক্ষে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে “দি এইম ক্লাব”-এর আয়োজনে ও মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের এ সেবা প্রদান করেন। পাশাপাশি চোখের বিশেষ ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়। এ সময় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফাতেমা আক্তার এবং নাক-কান-গলা ও হেড-নেক সার্জারির বিশেষজ্ঞ ডা. সোহানুর রহমান। চক্ষু পরীক্ষায় সহযোগিতা করেন অপ্টোমেট্রিস্ট মো. হুমায়ুন কবির।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নাক-কান-গলা ও হেড-নেক সার্জারির বিশেষজ্ঞ ডা. সোহানুর রহমান বলেন, এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামীণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এখানে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া সুযোগ হয়েছে।
চিকিৎসা নিতে আসা এইচ এস সি পরীক্ষার্থী দিয়া বলেন, ফ্রি চিকিৎসা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। ডাক্তাররা খুব যত্ন সহকারে দেখছেন। তাকে দেখেও ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনিও খুব খুশি বলে জানান।
এ আয়োজনটির সার্বিক তত্বাবধানে নিয়োজিত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বলেন, এলাকার সন্তান হিসেবে এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম