ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সৌদি রিয়ালসহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাবিবুর রহমান (৫৮) ও মো. নাদিম সরকার (৫৩)।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গত বুধবার বিমানবন্দর থানাধীন আশকোনা হজক্যাম্প থেকে এক হজযাত্রীর ২২ বাইশ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় ডিএমপি বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। একই রাত আনুমানিক ৪টায় টঙ্গি স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মো. নাদিম সরকারকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত নাদিমের তথ্য অনুযায়ী, একটি বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং মানি এক্সেঞ্জ এর মাধ্যমে গ্রেপ্তারকৃতরা ৯০ হাজার টাকায় এক্সেঞ্জ করে, তা উদ্ধার করা হয়।
চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কাল নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী