মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নদী ও খালের দুই পাশের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। সরকারের নেওয়া খাল খনন কর্মমুচি যে কোন মুল্যে বাস্তবায়ন করা হবে।
শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকা নদী তীর প্রতিরক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, নদীর যে জায়গা সেই জায়গাতেই খনন হবে। আশেপাশে যদি কেউ এটি দখল করে থাকে তবে প্রশাসন অবশ্যই দখলমুক্ত করবে।
তিনি বলেন, নির্বাচনে আগের সকল প্রতিশ্রতি একে একে বাস্তবায়ন করছে সরকার। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ৪১ কোটি টাকা ব্যয়ে ৫২ কিলোমিটার নদী পুনঃখননের কাজ আজ থেকে শুরু হয়েছে। এই নদী পুনঃখনন মাধ্যমে টাঙ্গাইলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
টাঙ্গাইল পানি উন্নয় বোর্ডের বাস্তবায়নে জেলার আওতাধীন ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং পৌর এলাকায় নদী তীর প্রতিরক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম প্রমুখ।
টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু