নড়াইলে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০২ মে ২০২৬, ০৬:৪০ পিএম

‘হৃদয়ে বাংলার মুখ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে নানা আয়োজনে দেশের পাঠকপ্রিয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম বর্ষপূতি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়।

শনিবার ( ২মে ) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযপাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদসহ গঠনমূলক আলোচনা করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশীদ লাবলু, সাংবাদিক ফরহাদ খান, আসাদ রহমান, শরিফুল ইসলাম বাবলু, শুভ সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার। 

প্রধান অতিথিসহ আলোচকরা, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা অতীতের মত আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনের মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা ধরে রাখবে, এমন  প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া পত্রিকার পাশাপাশি বর্তমান ডিজিটিাল যুগে অনলাইন ও ডিজিটাল ভার্সনকে আরো গতিশীল করার অনুরোধ জানান বক্তারা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু তার পক্ষ থেকে দৈনিক দেশ রূপান্তরকে একটি শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করেন। পরে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে এ উপলক্ষে শহরে একটি শোযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে ৭ম বছর পেরিয়ে অষ্টম বছর পদার্পণ উপলেক্ষ্যে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। পাঠকপ্রিয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অগ্রযাতা অব্যাহত রাখতে এই পত্রিকার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তাবৃন্দ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত