ত্রিশাল পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরিরামপুর এলাকায় গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ড ও জ্বালানি তেল মজুদের সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. উমর ফারুকের (৫১) ভাড়া বাসায় মজুদকৃত পেট্রোলের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার ঘটনা দেখতে পাওয়া যায়।
তল্লাশিতে তার বাড়ির সিঁড়ির ঘরে কন্টেইনারে মজুদকৃত ৭০ লিটার পেট্রোল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরে অভিযুক্তকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে দোষ স্বীকার করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে লাইসেন্স ব্যতীত জ্বালানি তেল মজুদের অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় আসামিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে যানবাহন ব্যতীত খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রয়ের অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ইভা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ।
অপরাধপ্রবণ এলাকা সিসিটিভি ও গোয়েন্দা নজরদারিতে