টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে টেকনো মেগাপ্যাড ২ উন্মোচন করেছে গ্লোবাল এআই প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। বিনোদন, পড়াশোনা ও দৈনন্দিন কাজের কথা মাথায় রেখে তৈরি নতুন এই ট্যাবলেটে রয়েছে বড় ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, এআই সুবিধা এবং মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি।

মেগাপ্যাড ২-এ রয়েছে ১১ ইঞ্চির ২.৫কে আই-কেয়ার ডিসপ্লে। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এই ডিসপ্লে স্ট্রিমিং, ব্রাউজিং, পড়াশোনা ও দৈনন্দিন ব্যবহারে স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি ফ্লিকার-ফ্রি ও লো-ব্লু-লাইট সুবিধার জন্য ডিসপ্লেটি টিইউভি রাইনল্যান্ড সার্টিফায়েড।

বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও ট্যাবলেটটির পুরুত্ব মাত্র ৬.৬ মিলিমিটার। সম্পূর্ণ মেটাল বডির কারণে এটি দেখতে প্রিমিয়াম এবং বহনেও সহজ। বিনোদনের জন্য এতে রয়েছে কোয়াড স্টেরিও স্পিকার, যা সিনেমা দেখা, গান শোনা ও গেমিংয়ে উন্নত অডিও অভিজ্ঞতা দেওয়ার দাবি করছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য মেগাপ্যাড ২-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর। এতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম। এর মধ্যে ৬ জিবি ফিজিক্যাল র‍্যামের সঙ্গে মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে আরও ৬ জিবি র‍্যাম যুক্ত করা যায়।

ট্যাবলেটটিতে রয়েছে ৮২০০ এমএএইচ ব্যাটারি। ফলে দীর্ঘ সময় পড়াশোনা, কাজ, বিনোদন কিংবা ভ্রমণের সময় ডিভাইসটি ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

মাল্টিটাস্কিংয়ের জন্য মেগাপ্যাড ২-এ রয়েছে পিসি-লেভেলের মাল্টি-উইন্ডো সুবিধা। এর মাধ্যমে একই সময়ে একাধিক অ্যাপ ব্যবহারের পাশাপাশি প্রি-ইনস্টলড ডব্লিউপিএস অফিস দিয়ে ডকুমেন্ট তৈরি, সম্পাদনা ও প্রেজেন্টেশন তৈরির কাজ করা যাবে। ফলে অনলাইন লার্নিং ও অফিসের কাজেও ট্যাবলেটটি ব্যবহার করা যাবে।

এআই সুবিধার দিক থেকেও মেগাপ্যাড ২-এ রয়েছে বেশ কিছু ফিচার। এর মধ্যে রয়েছে এআই স্ন্যাপমেমো, মাইন্ডহাব, এআই লার্নিং, এআই ট্রান্সলেশন, ফটো-ভিত্তিক সমস্যা সমাধান এবং এআই ড্রয়িং বোর্ড। এসব ফিচার পড়াশোনা, তথ্য ব্যবস্থাপনা, সৃজনশীল কাজ ও দৈনন্দিন প্রোডাক্টিভিটিতে সহায়তার জন্য যুক্ত করা হয়েছে।

ছবি তোলা, ভিডিও কল, কনটেন্ট তৈরি ও ডকুমেন্ট স্ক্যানের জন্য ট্যাবলেটটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এ ছাড়া টেকনোর ওয়ানলিপ ইকোসিস্টেম কানেক্টিভিটির মাধ্যমে বিভিন্ন টেকনো ডিভাইসের মধ্যে সহজে সংযোগ স্থাপনের সুবিধা রয়েছে। এর ফলে স্মার্টফোন, ট্যাবলেটসহ অন্যান্য সামঞ্জস্যপূর্ণ ডিভাইস একসঙ্গে ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

বাংলাদেশের বাজারে টেকনো মেগাপ্যাড ২-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। দেশের অনুমোদিত টেকনো আউটলেট ও রিটেইল স্টোরগুলোতে ট্যাবলেটটি পাওয়া যাচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য টেকনো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজগুলোতে যোগাযোগ করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত