নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

হবিগঞ্জ নবীগঞ্জে একটি হাওর থেকে নিখোঁজের দুদিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রউফ নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, গত ৫ মে নিজ কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তার সন্ধান মেলেনি।

অবশেষে বৃহস্পতিবার সকালে হাওরের পানিতে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত