বিভিন্ন দলের ৩০০ জনের এনসিপিতে যোগদান

আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:০৭ এএম

ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন রাজনৈতিক, স্থানীয় নেতৃত্ব ও গণঅভ্যুত্থানে আন্দোলনকারী তরুণসহ তিন শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান হয়। এ সময় এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আব্দুল্লাহ আল মনসুর, যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ। আরিফুল ইসলাম আদীব নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এনসিপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্যরা হলেনÑ জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, ড. আব্দুল্লাহ আর রহমান, যাস করপোরেশনের ন্যাশনাল সেলস ম্যানেজার মোজাহিদ রেজানূর, বিশিষ্ট অনলাইন উদ্যোক্তা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত