কারাগারে নেওয়ার পথে এনসিপির তানভীরের ওপর ডিম নিক্ষেপ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৬ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলায় গ্রেপ্তার এনসিপির অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার তাকে আদালতে হাজির করা হলে বগুড়া সদর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) শহিদুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকায় অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে বগুড়া ডিবি ও সদর থানা পুলিশ।

গ্রেপ্তারের পর গতকাল সকালে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। এদিকে কারাগারে নেওয়ার পথে আদালত চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত