বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দেশের দরিদ্র অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে। বিএনপি বিশ^াস করে একটি সুন্দর বাসযোগ্য দেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।’ তিনি বলেন, ‘নারী-পুরুষ, ধনী-গরিব সব মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনোভাবেই সম্ভব নয়।’
গতকাল শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলার সাতটি উপজেলার ৩৩০ জন দরিদ্র অসহায় মানুষের মধ্যে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।
