ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:০৯ এএম

রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই ফোম কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৬টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রাত ৯টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত