জন্মদিনে সেঞ্চুরি হলো না মুশফিকের, ৪১৩ রানে থামলো বাংলাদেশ

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:৪৭ পিএম

শততম টেস্টে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম এক টেস্ট আগেই। আজ তার ৩৯তম জন্মদিনে সেঞ্চুরির আরেক কীর্তি গড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সতীর্থরা টুপটাপ আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে যান। ব্যক্তিগত ৭১ রানের মাথায় আউট হয়ে যান তিনি। 

১১০ তম ওভারের তৃতীয় বলে রাউন্ড দ্য উইকেট থেকে আফ্রিদির ডেলিভারিটি ভেতরে ঢুকে মুশফিকের স্টাম্প উপড়ে দেয়। ভুল লাইনে খেলা বল ব্যাটে পাননি মুশফিক। ১৭৯ বলের ইনিংসে ৮টি চার মেরেছেন মুশফিক।

৩৮০ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে মুশফিক আউট হওয়ার পর আরো ৩৩ রান যোগ করেছে বাংলাদেশ। এর ২৯ রান যোগ করেছে তাসকিন-নাহিদ রানা জুটি। যার মধ্যে ২৪ রানই তাসিকনের। ১৯ বলে ২৮ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তাসকিন। তার ইনিংসে ছিল ৩ বাউন্ডারি ও ১ ছক্কা। 

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩/১০ 

ব্যাটার   রান বল
মাহমুদুল হাসান জয় ক রিজওয়ান ব আফ্রিদি ১৯
সাদমান ইসলাম ক সালমান ব হাসান আলী ১৩ ৩০
মুমিনুল হক এলবিডব্লিউ ব নোমান আলী ৯১ ২০০ ১০
নাজমুল হোসেন শান্ত  এলবিডব্লিউ ব আব্বাস ১০১ ১৩০ ১২
মুশফিকুর রহিম বোল্ড আফ্রিদি ৭১ ১৭৯
লিটন দাস ক আমাদ (সাব) ব আব্বাস ৩৩ ৬৭
মেহেদী হাসান মিরাজ ক ইমাম ব আব্বাস ১০ ১২
তাইজুল ইসলাম ক রিজওয়ান ব আব্বাস ১৭ ২৩
এবাদত হোসেন ক রিজওয়ান ব আব্বাস ১০
তাসকিন আহমেদ ক শাকিল ব আফ্রিদি ২৮ ১৯
নাহিদ রানা অপরাজিত ২৩
অতিরিক্ত (বা ২০, লেবা ৮, নো  ৯) ৩৭
মোট ১১৭.১ ওভার (রান রেট ৩.৫২) ৪১৩
 
উইকেট পতন: ১-১৮ (জয়, ৬.১ ওভার), ২-৩১ (সাদমান, ১০.১ ওভার), ৩-২০১ (শান্ত, ৫২.২ ওভার), ৪-২৭৬ (মুমিনুল, ৭৩.৩ ওভার), ৫-৩৩৮ (লিটন, ৯৬.৪ ওভার), ৬-৩৫৪ (মিরাজ, ১০০.৪ ওভার), ৭-৩৭৮ (তাইজুল, ১০৬.৫ ওভার), ৮-৩৮০ (মুশফিক, ১০৯.৩ ওভার), ৯-৩৮৪ (এবাদত, ১১০.৫ ওভার), ১০-৪১৩ (তাসকিন, ১১৭.১ ওভার)।

বোলিং বিশ্লেষণ

বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
মোহাম্মদ আব্বাস ৩৪ ৯২ ২.৭০
শাহীন আফ্রিদি ৩১.১ ১১৩ ৩.৬২
হাসান আলী ২৬ ৭৫ ২.৮৮
নোমান আলী ২০ ৮০ ৪.০০
সালমান আগা ২৫ ৪.১৬
×
সর্বশেষ সর্বাধিক পঠিত