মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে গৃহশিক্ষক খোকনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুর আনুমানিক ২টার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শান্তিনগর এলাকার গৃহশিক্ষক খোকন পড়ানোর কথা বলে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যান। পরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে শিশুটি পরিবারের কাছে ঘটনার কথা জানায়।
বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত খোকনকে আটক করে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে রাতে শিশুটিকে চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খোকনকে থানায় আনা হয়েছে। শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানান, ‘শিশুটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ইরানে ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে রাশিয়া!