সিটি করপোরেশনের প্রশাসকরা চেয়ারে বসেই ভোট চাচ্ছেন: আসিফ

আপডেট : ১০ মে ২০২৬, ০৬:১১ পিএম

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১০ মে) স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক বিষয়ে এনসিপির বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে। সরকার সেটা করছে না। বিপরীতে সিটি করপোরেশনের প্রশাসকরা তাদের চেয়ারে বসে ভোট চাচ্ছেন।

আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, দিনদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সম্প্রতি সীমান্ত হত্যা বেড়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ নীতি সীমান্ত হত্যার ক্ষেত্রে আমরা দেখি না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবরুদ্ধ আছেন। তিনি যেহেতু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাই ভারত সরকারের কাছে অনুরোধ, তাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিতে। বাকিটা আমরা আমাদের টেরিটোরিতে দেখে নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত