কিম কার্দাশিয়ান কেবল একজন সফল মার্কিন টিভি ব্যাক্তিত্ব কিংবা ব্যবসায়ীই নন, মানবসেবী ও সমাজকর্মী হিসেবেও আলোকিত একজন নারী। সেই ধারাবাহিকতায় মা দিবসে কারাবন্দি নারীদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান।
পিপলস ম্যাগাজিন জানিয়েছে, মা দিবসে ৫০ জন কারাবন্দি নারীর সঙ্গে তাদের সন্তানের দেখা করিয়ে দেবেন তিনি। রিফর্ম ও লেডিজ অব হোপ মিনিস্ট্রি (এলওএইচএম) নামের দুটি সংস্থার সঙ্গে মিলে কার্দাশিয়ান যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে থাকা ৫০ জন নারীকে নির্বাচন করেছেন। সন্তানদের তাদের মায়ের সঙ্গে দেখা করার পুরো খরচই দিচ্ছেন কার্দাশিয়ান ও ওই দুই সংস্থা।
এক বিবৃতিতে কিম কার্দাশিয়ান বলেন, ‘অবশেষে রবিবার (বাংলাদেশ সময় সোমবার) তারা একসঙ্গে মা দিবস পালন করবে। এই মায়েদের অনেকেই বহু বছর তাদের সন্তান ও পরিবার থেকে দূরে আছেন। তারা সন্তানের জন্মদিন মিস করেছেন, একসঙ্গে কোনো ছুটি কাটাতে পারেননি। এসব মুহূর্তগুলোকে আমরা অত্যন্ত স্বাভাবিক হিসেব ধরে নিই।’
ক্রিস কোলম্যান নাকি অন্য কেউ জানা যাবে ১৫ মে
হান্টাভাইরাস আতঙ্কে আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু স্পেনে