বছর শেষে হতাশ কিম কার্দাশিয়ান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

বছরের একেবারে শেষ প্রান্তে এসে কান্নায় ভেঙে পড়লেন মার্কিন সুপার মডেল ও উপস্থাপক কিম কার্দাশিয়ান। না, কোনো শুটিং,মডেলিং বা গ্ল্যামার জগতের কোনো কারণে না। মূলত পড়াশোনায় ব্যর্থতার আঘাতেই ভেঙে পড়েছেন এই বিশ্বখ্যাত তারকা। সাফল্যের শীর্ষে থেকেও হঠাৎ এমন এক পরাজয়, যা কিমকে ঠেলে দিয়েছে গভীর মানসিক অস্থিরতার দিকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ব্যর্থতার কথা স্মরণ করে আবারও চোখের জল ফেলেছেন এই মার্কিন তারকা। জানা গেছে, আইন বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম। আগে থেকেই কিছুটা আশঙ্কায় ছিলেন তিনি। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় সেই আশঙ্কাই সত্যি হয়েছে। উত্তীর্ণ হতে পারেননি তিনি। 

পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। বছর শেষের এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কিম জানান, তিনি বুঝতে পেরেছিলেন পরীক্ষা খুব একটা ভালো হয়নি। কিম বলেন, ‘পরীক্ষা দেওয়ার পরই মনে হয়েছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কারণ প্রশ্নের উত্তরগুলো সেভাবে সাজাতে পারিনি। তবুও মনের কোণে আশা ছিল, হয়তো মিরাকল কিছু ঘটবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে।’ 

সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। তবে তার এই কঠিন সময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। কিমের পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কিম অনেক কষ্ট করেছিলেন। কিন্তু একই সময়ে টিভি শো-এর কাজ আর আইনের জটিল পড়া একসঙ্গে সামলানো সহজ ছিল না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত