পদত্যাগ করলেন শেহরীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের আমিন ভূঁইয়া (মোনামি)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।
সোমবার (১১ মে) পদত্যাগ করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পরপরই তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
ফেসবুকে দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। জীবনের একটি অপ্রত্যাশিত অধ্যায়ের সমাপ্তি ঘটল এখানেই।
এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট তাকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
‘পুলিশই জনতা’ স্লোগান মুখে নয়, কর্মে বাস্তবায়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী