আফঈদাদের ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৫১ এএম

বাংলাদেশের নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে বাফুফের সঙ্গে যুক্ত হলো গ্লো অ্যান্ড লাভলী। গতকাল রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি, ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মারমা। দুই বছরের এ পার্টনারশিপের মাধ্যমে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের ব্যক্তিগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করা হবে। এ পার্টনারশিপের অংশ হিসেবে দলের অফিসিয়াল প্র্যাকটিস ও ট্রেনিং-সংক্রান্ত অ্যাসেট, ট্রেনিং কিট এবং বাফুফেনিয়ন্ত্রিত নির্বাচিত কমিউনিকেশন প্ল্যাটফরমে গ্লো অ্যান্ড লাভলীর লোগো প্রদর্শিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত