স্ত্রীর প্রেমিককে হত্যা স্বামীর যাবজ্জীবন

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৫৩ এএম

ঢাকার তেজগাঁও এলাকায় স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-িত আসামি মো. শাহাদাৎ হোসেনের যাবজ্জীবনসহ ১০ হাজার টাকা অর্থদ- দিয়েছে আদালত। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রমে কারা ভোগ করতে হবে শাহাদাৎকে। আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, শাহাদাতের স্ত্রীর সঙ্গে আনিস নামের এক ব্যক্তি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর শাহাদাৎ আনিসকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে নিষেধ করেন। তারপরও আনিস ওই নারীর সঙ্গে দেখা করলে শাহাদাৎ ক্ষুব্ধ হন। এর জেরে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের পাশের ফুটপাতে আনিসকে ছুরি মেরে হত্যা করেন আসামি। ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমার পর একই বছর ২৭ মে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত