নিজেদের মধ্যে মারামারি

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:১০ এএম

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে তিন বাংলাদেশি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগ্রি সেম্বিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। স্থানীয় পুলিশের বরাতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

নেগ্রি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে (৪০) আটক করেছে পুলিশ। তিনি জানান, সোমবার বিকেলে তামান লিঙ্গিরের ওই বাড়িতে কয়েক বাংলাদেশির মধ্যে মারামারির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পায় পুলিশ। এরপরই লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বাংলাদেশি পুরুষকে আটক করে। প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে তিনটি মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত