ওমানে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৫৪ এএম

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালেগ্রামের মোহাম্মদ মহিউদ্দিন (৩৬) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত মোহাম্মদ  মহিউদ্দিন  উপজেলার কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পালেগ্রামের মৃত কালু মিঞা ও রোকেয়া বেগমের চতুর্থ পুত্র।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাট নগরীর আজাইবা এলাকায় সড়কে ভয়াবহ কার দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত রবিবার ওমান সময় রাত প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মহিউদ্দিনের সংসারে স্ত্রী ও চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত